সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করলো বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ১৭:৩৯ আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৭:৩৯

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝাউকুটি সীমান্ত পথে ভার‌তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি দুই যুবক‌কে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রবিবার (১২ এপ্রিল) রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে ভারতীয় ভূখণ্ডে তা‌দের আটক করা হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান করেছে বি‌জি‌বি।

কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহবুব-উল-হক পতাকা বৈঠক আহ্বানের তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুই বাংলাদেশি হলেন- নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নের অষ্টমীর চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন ও ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া।

বিজিবি ও স্থানীয়রা জানান, সোলাইমান ও সোহাগ রবিবার রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করেন। এ সময় ভারতীয় জনতা ও বিএসএফ তাদের আটক করে। খবর পেয়ে আটক যুবক‌দের পরিবারের সদস্যরা বি‌জি‌বি চৌদ্দঘ‌ড়ি কোম্পা‌নি ক্যাম্পের সহায়তা চান। প‌রে বি‌জি‌বি বিএসএফের  সঙ্গে যোগা‌যোগ ক‌রে পতাকা বৈঠকের আহ্বান ক‌রে।

বিজিবি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহবুব উল হক বলেন, ‘দুই যুবকের আটক হওয়ার খবর পেয়েছি। ভারতের বিএসএফ তিস্তাপাড়া কোম্পা‌নির ৬৮ ব্যাটালিয়ন সঙ্গে যোগা‌যোগ ক‌রে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। সোমবার বিকালে পতাকা বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।’

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম