সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ১৪:৩৮ আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৪:৩৮

কুড়িগ্রামের না‌গেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (১৩ এপ্রিল) রা‌তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তা‌দের হস্তান্তর করা হয়। কুড়িগ্রাম বি‌জি‌বি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেরত বাংলাদেশি দুই যুবক হলেন- নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টাশির চরের ডুমুরদহ  গ্রামের সোলেমান সরকার (৩৪) ও ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের সোহাগ মিয়া (২৩)।

বিজিবি জানায়, রবিবার (১২ এপ্রিল) কুড়িগ্রামের নাগেশ্বরী বি‌জি‌বি চৌদ্দঘুড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে দুই বাংলাদেশি নাগরিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ‘ভুলক্রমে’ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। পরে তাদের আটক করে বিএসএফ। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরা চৌদ্দঘুড়ি বিওপিকে জানান।

বিজিবি আরও জানায়, বাংলাদেশি দুই যুবক‌কে আটকের ঘটনায় বিএসএফের সঙ্গে যোগা‌যোগ ক‌রে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। সোমবার সন্ধ্যার দি‌কে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৩১/৭-এস সংলগ্ন শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক বসে। ওই বৈঠক শেষে রাত ৮টার দি‌কে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আটক বাংলাদেশি দুই যুবক‌কে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

কুড়িগ্রাম বি‌জি‌বি ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, ‘ফেরত দুই যুবক‌কে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।’

নাগেশ্বরী থানার ওসি অর্পণ কুমার দাস বলেন, ‘ওই দুই যুবকের বিরুদ্ধে কো‌নও মামলা হয়নি। বিজিবির উপস্থিতিতে তা‌দের‌কে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।’

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম