পাম্প থেকে জ্বালানি তেল পাচার, ৭ জনকে জরিমানা

নীলফামারী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৩ আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৩

নীলফামারীর সৈয়দপুরে মেসার্স রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও সরবরাহের অভিযোগে সাত জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। উপজেলার মতির মোড় বাইপাস সড়কে অবস্থিত ওই পাম্পে ঘটনাটি ঘটে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন। অভিযানে সৈয়দপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন জানায়, পুরাতন বাবুপাড়া এলাকার আব্দুল রহমানের ছেলে রফিকুল ইসলামকে (২৬) দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়াও একই এলাকার সেরাজ (২৫), হাতিখানা এলাকার মঈনুদ্দীন (৪৮), সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার জাহাঙ্গীর (৩৫), সাগর (৩৫), মিস শেখ (২৪) এবং ঠাকুরগাঁওয়ের সিরাজকে (২৮) এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় আটকদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী থাকায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফিলিং স্টেশনটি তল্লাশি করে একটি নোয়াহ গাড়ি ও একটি কাভার্ডভ্যান পাওয়া যায়। প্রাথমিকভাবে বাইরে থেকে সাধারণ মনে হলেও যানবাহন দুটির ভেতরে জ্বালানি পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা করা ছিল।
কাভার্ডভ্যানের ভেতরে অবৈধভাবে স্থাপিত মিনি পাম্পের মাধ্যমে অকটেন ও পেট্রোল স্থানান্তরের প্রমাণ মেলে। একই সঙ্গে নোয়াহ গাড়ি থেকে বিপুল সংখ্যক প্লাস্টিকের জার উদ্ধার করা হয়, যা জ্বালানি সংরক্ষণে ব্যবহৃত হতো।

সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন জানান, জব্দ করা জ্বালানি তেলের পরিমাণ নির্ধারণের জন্য তা নিকটস্থ পেট্রোল পাম্পে নেওয়া হয়। পরে যাচাই শেষে আইনি ব্যবস্থা গ্রহণ এবং সবকিছু জব্দ তালিকাভুক্ত করা হবে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত, পরিবহন ও বাজারজাতের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন শিক্ষার্থীর বাবা
চাঁদা না পেয়ে হত্যাচেষ্টা, ১৬ বছর পর সাবেক মেয়রসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক