ভারতে বিয়ের দাওয়াত দিতে গিয়ে আটক বাংলাদেশিকে একদিন পর ফেরত

হিলি প্রতিনিধি
১৬ মে ২০২৬, ২২:৫৯ আপডেট : ১৬ মে ২০২৬, ২২:৫৯

ভারতে থাকা আত্মীয়কে বিয়ের দাওয়াত কার্ড দিতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ওই ব্যক্তির নাম আতাউস সামাদ আতু (৪৪)।

শনিবার (১৬ মে) বিকালে দুই বাহিনীর মাঝে পতাকা বৈঠকের পর আটক ব্যক্তিকে বিজিবির কাছে ফেরত দেয়। দেশে ফেরা আতাউস সামাদ আতু দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদার পাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আতাউস সামাদ আতু নামের ওই ব্যক্তি শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়িপুকুর নামক এলাকা দিয়ে বাংলাদেশ পেরিয়ে ভারতে থাকা তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যান। পরে বিএসএফ সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে ভারতে থাকা আত্মীয়ের বাড়ি থেকে আটক করে। বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিকের ভারতে অনুপ্রবেশের ঘটনাটি বিজিবিকে জানায়।

এ নিয়ে বিকাল ৫টার দিকে সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানির কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বাংলাদেশি নাগরিক আতাউস সামাদকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে সন্ধ্যার দিকে বিজিবি সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

হকিপুর থানার ওসি জাকির হোসেন জানান, আতাউস সামাদ নামের এক ব্যক্তি ভারতে থাকা আত্মীয়কে বিয়ের দাওয়াত দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়। পরে তাকে বিজিবির কাছে পুশব্যাক করে বিএসএফ। সেই ব্যক্তিকে সন্ধ্যার দিকে থানায় হস্তান্তর করে। আমরা তাকে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: ডা. জাহিদ 
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম