সীমান্তে বিজিবির বাধার মুখে বিএসএফ, পিছু হটতে বাধ্য হলো ভারতীয় বাহিনী

লালমনিরহাট প্রতিনিধি
২৩ মে ২০২৬, ০৮:২৩ আপডেট : ২৩ মে ২০২৬, ০৮:২৩

আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে তিনবিঘা করিডোর সীমান্ত এলাকায় শূন্যরেখা থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে বাঁশের খুঁটি দিয়ে বেড়া নির্মাণের সময় বিজিবির তীব্র বাধার মুখে পড়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শেষ পর্যন্ত তাদেরকে সেখানে বেড়া নির্মাণ বন্ধ রাখতে হয়েছে। এ নিয়ে সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় বিএসএফের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 

শুক্রবার (২২ মে) বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তিনবিঘা করিডোর বঙ্গের সীমান্তে এ ঘটনা ঘটে। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০ এস থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে তিনবিঘা করিডোর গ্রাম এলাকায় ভারতীয় সার্ভে বিভাগের সদস্যদের উপস্থিতিতে ১৭৪/ভিম বিএসএফ ক্যাম্পের সদস্যরা তিন ফুট উচ্চতা বাঁশের খুঁটি স্থাপন চালিয়ে যায়।

বিষয়টি বিজিবির নজরে এলে পানবাড়ি কোম্পানি কমান্ডার, ১৭৪/ভিম বিএসএফ কোম্পানি কমান্ডারকে বাঁশের খুঁটি উঠিয়ে নেওয়ার জন্য বলেন। ভারতীয় বিএসএফ কোম্পানি কমান্ডার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে বাঁশের খুঁটি স্থাপন করা হয়েছে বলে জানান। তিনি জানান, কর্তৃপক্ষের আদেশ ব্যতীত এখানে স্থাপনা ওঠানো যাবে না।

অপরদিকে, ভারতীয় সার্ভে বিভাগের সদস্যদের উপস্থিতিতে ১৭৪/ভিম বিএসএফ ক্যাম্পের প্রায় ৫০/৬০ জন সদস্য উপস্থিত হয়ে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করলে দহগ্রাম বিওপির টহল দলের সদস্যরা বাধা প্রদান করেন। বিএসএফ সদস্যরা বাধা উপেক্ষা করে বাঁশের খুঁটি স্থাপনের কাজ চলমান রাখেন।

এদিকে, বিজিবি সূত্রে জানা যায়, বাঁশের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দহগ্রাম,পানবাড়ি ও আঙ্গরপোতা এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। বর্তমানে বাঁশের খুঁটি স্থাপনের কাজ বন্ধ রেখেছে ও ভারতীয় সার্ভে মাপের কাজ চলমান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
সর্বশেষ খবর
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম