ধানের গোলা ভর্তি ভারতীয় পণ্য উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ০৯:০৫ আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯:০৫

কুড়িগ্রামের না‌গেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকার একটি বাড়ির ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম ঝাউকুটির বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার ক‌রা হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএস‌পি) মুনতাসির মামুন মুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন প্রসাধনী ও খাদ্যদ্রব্য। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার ভূরুঙ্গামারী সার্কেলের নেতৃত্বে সোমবার বিকালে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুটির গ্রামে চোরাকারবারি জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, পাঁপড় ও প্যান্ট পিস উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে থানায় নেয় পুলিশ। তবে অভিযুক্ত জহুরুল বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এএস‌পি মুনতাসির মামুন মুন বলেন, নদী আর চরবেষ্টিত সীমান্ত সংলগ্ন এই ইউনিয়ন দুর্গম হওয়ায় সেখানে সহজে পুলিশ যে‌তে পা‌রে না। এই সু‌যো‌গে চোরাকারবারিরা ওই এলাকা‌কে তা‌দের ট্রানজিট হি‌সে‌বে ব্যবহার ক‌রে। ভারতীয় পণ্য উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম