শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবনে মনোযোগ দিতে হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ জুলাই ২০২৬, ১২:৩৪আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১২:৩৪

তরুণ প্রজন্মকে শুধু খেলাধুলার সমর্থনে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে উদ্ভাবক সলেমান আলী নির্মিত ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না। তরুণদের উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে। সলেমান আলী যে কাজটি করে দেখিয়েছেন, এটি সত্যিই অভূতপূর্ব। তার এই উদ্ভাবন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দেশের কৃষি ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান তরুণ প্রজন্মের সলেমান আলীর কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। তার মতো উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবেন।’ সলেমান আলীর উদ্ভাবনী কার্যক্রমের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যরা।

/এফআর/
সম্পর্কিত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
কিশোরকে পিটিয়ে অন্ধ করে দেওয়ার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
এমপি হওয়ার পর আপনার সফটওয়্যার মাথাটা কি ধ্বংস হয়ে গেলো, এখনও নির্যাতিত হচ্ছি
সর্বশেষ খবর
প্যারাগুয়ের কাছে হারের পর নাগেলসমানের বিদায়, আলোচনায় ক্লপ
প্যারাগুয়ের কাছে হারের পর নাগেলসমানের বিদায়, আলোচনায় ক্লপ
বেগম রোকেয়া পদকের আবেদন ৩১ জুলাই পর্যন্ত
বেগম রোকেয়া পদকের আবেদন ৩১ জুলাই পর্যন্ত
মুরাকামির নতুন বই সংগ্রহে মধ্যরাতেই ভক্তদের ভিড়
মুরাকামির নতুন বই সংগ্রহে মধ্যরাতেই ভক্তদের ভিড়
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত