দিনদুপুরে চলন্ত নৌকায় ডাকাতি, এনজিওর কিস্তির ৮ লাখ টাকা লুট

গাইবান্ধা প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ০৪:৫৪আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৪:৫৭

গাইবান্ধার ফুলছড়ী উপজেলার ব্রহ্মপুত্র নদের মাঝপথে চলন্ত একটি যাত্রীবাহী খেয়া নৌকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী অস্ত্রধারী একদল ডাকাত যাত্রীদের জিম্মি করে ব্র্যাকের দুই কর্মীর কাছ থেকে সাপ্তাহিক কিস্তি আদায়ের প্রায় ৮ লাখ টাকা এবং অন্য যাত্রীদের নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে উপজেলার উড়িয়া ইউনিয়নের চর কাবিলপুর থেকে খেয়া নৌকায় উপজেলা সদরে আসার পথে ব্রহ্মপুত্র নদের মাঝপথে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, চর কাবিলপুর থেকে ছেড়ে আসা নৌকাটি কাটাতারা ঘাটের দিকে যাচ্ছিল। মাঝনদীতে পৌঁছালে একটি ছোট নৌকায় করে মুখে কালো কাপড় বাঁধা ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ ডাকাতদল নৌকাটির গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তল্লাশি চালায়।

এ সময় ব্র্যাকের কালিরবাজার শাখার সহকারী ব্যবস্থাপক নিরঞ্জন কুমার ও অপর এক কর্মীর কাছ থেকে চরাঞ্চলের চারটি কেন্দ্রের সাপ্তাহিক কিস্তি আদায়ের ৭ লাখ ৭৮ হাজার ৮০ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। পাশাপাশি নৌকায় থাকা আরও ১০ থেকে ১৫ জন যাত্রীর কাছ থেকেও নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করা হয়।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোশারফ হোসেন বলেন, ‘চরের চারটি কেন্দ্র থেকে সাপ্তাহিক কিস্তির টাকা সংগ্রহ করে দুই কর্মী উপজেলা সদরে ফিরছিলেন। পথিমধ্যে মাঝনদীতে ডাকাতরা তাদের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালাসীঘাট নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’

দিনের আলোয় নদীপথে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চরাঞ্চলের বাসিন্দা, যাত্রী ও এনজিওকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ব্রহ্মপুত্র নদের নিরাপত্তা জোরদার এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

/এম/
সম্পর্কিত
ভুয়া র‌্যাব-পুলিশ পরিচয়ে ছিনতাই, ডাকাতি চক্রের প্রধান গ্রেফতার 
বগুড়ায় সার কারখানা থেকে সাড়ে চার লাখ টাকার মালামাল লুট
কারাগার থেকে বেরিয়ে অস্ত্র কিনতে ৫৭ লাখ টাকা লুট
সর্বশেষ খবর
দেড় বছর ধরে স্কুলে না গিয়েও কীভাবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত শিক্ষক?
দেড় বছর ধরে স্কুলে না গিয়েও কীভাবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত শিক্ষক?
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
সংসদের তৃতীয় অধিবেশন: প্রথম দিনেই কমিটি ও তিন বিল
সংসদের তৃতীয় অধিবেশন: প্রথম দিনেই কমিটি ও তিন বিল
সর্বাধিক পঠিত
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত