ভারতে হাইওয়ের টানেলে গাড়ি থামিয়ে আতশবাজি, সামাজিক মাধ্যমে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ১৯:৫১ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৯:৫১

ভারতের রাজস্থানে ব্যস্ত মহাসড়কের একটি টানেলের ভেতরে গাড়ি থামিয়ে আতশবাজি ফাটানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েছে একটি পরিবার। অন্য এক গাড়িচালকের ধারণ করা এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উদয়পুরের কাছে জাতীয় মহাসড়ক-৫৮-এর একটি টানেলে ঘটনাটি ঘটে। এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি সাদা গাড়ি থেকে কয়েকজন নেমে টানেলের ভেতরে আতশবাজি ফাটাচ্ছেন। এতে পুরো টানেল ধোঁয়ায় ভরে যায়।

টানেলের ভেতরে বায়ু চলাচলের সুযোগ সীমিত থাকায় ধোঁয়া দ্রুত বের হতে পারে না। ফলে দৃশ্যমানতা কমে গিয়ে অন্য গাড়িচালকদের জন্য দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। সামনে থাকা যানবাহন দেখতে না পেলে চালকেরা প্রতিক্রিয়া জানানোর পর্যাপ্ত সময়ও নাও পেতে পারেন।

এক্সে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা পরিবারটির এমন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

এক ব্যবহারকারী লেখেন, এটি উদ্‌যাপন নয়, দায়িত্বজ্ঞানহীন বোকামি। টানেল একটি আবদ্ধ জায়গা, যেখানে ধোঁয়া জমে বিপজ্জনকভাবে দৃশ্যমানতা কমে যেতে পারে। একটি পরিবারের কয়েক মুহূর্তের আনন্দ শত শত নিরপরাধ মানুষের জীবন ঝুঁকিতে ফেলতে পারে। মানুষ কি ন্যূনতম নাগরিক বোধও ভুলে গেছে?

আরেক ব্যবহারকারী সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানিয়ে লেখেন, আশা করি তাদের গ্রেফতার করা হবে।

অন্য একজন মন্তব্য করেন, আমি নিশ্চিত, এই সমস্যাসৃষ্টিকারীদের কিছুই হবে না। গ্রেফতার নয়, বড় অঙ্কের জরিমানাও নয় কিছুই না। আরেক ব্যবহারকারী তাদের কারাগারে পাঠানোর দাবি জানান। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

সূত্র: এনডিটিভি 

 

 

/এসএইচএম/
সম্পর্কিত
যে জাফরান বারান্দাতেই ফলানো যায় তা কেন এত দাম দিয়ে কিনবেন?
বিয়ের আশায় কানাডা থেকে ভারতে নারী, বয়স জানার পর বেঁকে বসলেন পাত্র
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিনের প্রশ্ন
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিনের প্রশ্ন
গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁন
গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁন
বিদেশগামী কর্মীদের প্রতারণায় সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান
বিদেশগামী কর্মীদের প্রতারণায় সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান
ডিসেম্বর নিয়ে আ.লীগ নেতাদের দুটি কড়া বার্তা এসপি জাহাংগীরের, মিলেছে যেসব প্রমাণ
ডিসেম্বর নিয়ে আ.লীগ নেতাদের দুটি কড়া বার্তা এসপি জাহাংগীরের, মিলেছে যেসব প্রমাণ
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি