ইঞ্জিন লাইনচ্যুত, রংপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ

রংপুর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৬, ১২:২৫আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১২:২৫

পাবর্তীপুর থেকে লালমনিরহাট জেলার বুড়িমারীগামী লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে রংপুরের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (৮ আগস্ট) সকাল পৌনে ১০টায় রংপুর রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেল স্টেশনের সুপার আব্দুল্লা আল মামুন।

দুর্ঘটনার দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে বিকল্প উপায়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও রেল স্টেশন সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী লোকাল ট্রেন রংপুর রেল স্টেশনে আসে সকাল ৯টা ৩৫ মিনিটে। ১০ মিনিট অবস্থান করার পর সকাল পৌনে ১০টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় বাবুপাড়া রেলগেটের অদূরে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আতঙ্কে ট্রেনের যাত্রীরা লাফ দিতে গিয়ে কমপক্ষে ১৫ জন আহত হন।

এ বিষয়ে রেল বিভাগের এক কর্মকর্তা আফজাল হোসেন জানান, ট্রেনটি ২ নম্বর লাইনে লাইনচ্যুত হয়। ফলে ১ নম্বর লাইনে সমস্যা না থাকলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত লালমনিরহাট ও পাবর্তীপুর থেকে আসা দুটি ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে লাইনচ্যুত ইঞ্জিনটি সরিয়ে ৩ নম্বর লাইনে নেওয়া হয়। দুপুর ১২টায় বিকল্প উপায়ে  ১ ও ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়।

এ বিষয়ে রংপুর রেল স্টেশনের সুপার আব্দুল্লা আল মামুন জানান, বিকল্প উপায়ে ট্রেন চলাচল দুই ঘণ্টা পর শুরু করা হয়। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করার জন্য লালমনিরহাট বিভাগীয় কার্যালয় থেকে রিলিফ ট্রেন আসছে।

/এফআর/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় দাদি-নাতনি নিহত
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু 
সর্বশেষ খবর
চার্ট আসার আগেই বাড়ানো হয়েছে বাস ভাড়া, যাত্রী-স্টাফ বাগবিতণ্ডা
চার্ট আসার আগেই বাড়ানো হয়েছে বাস ভাড়া, যাত্রী-স্টাফ বাগবিতণ্ডা
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের হামলা
আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের হামলা
‘নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ’
‘নবায়ন নয়, গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ’
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী