ভোট দিয়ে বিএনপি প্রার্থী বললেন, ‘ডাব মার্কার এজেন্টরা সবাই জামায়াতের হয়ে গেছে’

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ১০:১৮ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৮

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। ভোটকেন্দ্রে প্রবেশের আগে ও পরে সেখানে উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন মির্জা ফয়সল আমীন।

ভোটপ্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন  অভিযোগ করে বলেন, ডাব মার্কার এজেন্টরা সবাই জামায়াতের এজেন্ট হয়ে গেছে। জামায়াতের এজেন্টরা ডাব মার্কার কাগজ নিয়ে ঢুকে গেছে।

তিনি বলেন, সবেমাত্র ভোটগ্রহণ শুরু হয়েছে। আমি ভোট প্রদান করেছি। প্রত্যাশা বড় জয়। আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করবো, ইনশাআল্লাহ। আমি এখন বিভিন্ন কেন্দ্রে যাবো এবং দেখার চেষ্টা করবো কী অবস্থা। আমার কাছে মনে হয় এটা নিঃসন্দেহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। কোনও শঙ্কা দেখছি না। সব ভোটারই আমার ভোটার, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবে। প্রশাসন যদি তাদের বিবেচনায় ঝুঁকিপূর্ণ মনে করে তাহলে সেভাবে ব্যবস্থা নেবে।

ভোটার উপস্থিতি নিয়ে এই প্রার্থী বলেন, আজকে আবহাওয়াটা একটু খারাপ। তবে আমি মনে করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ প্রতীক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।

এই উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, বিএনপির মির্জা ফয়সল আমীন শীষ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীক ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এফআর/
সম্পর্কিত
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে যা বললেন জামায়াত আমির
ভোট দিয়েই যে অভিযোগ জানালেন জামায়াতের প্রার্থী
সরকারি দলকে সমর্থনের অভিযোগে ৯ কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার
সর্বশেষ খবর
এক ইউরোর ভোটে মেসিকে হারিয়ে ট্রফি জিতলেন রোনালদো
এক ইউরোর ভোটে মেসিকে হারিয়ে ট্রফি জিতলেন রোনালদো
কাভার্ডভ্যানের ধাক্কায় একসঙ্গে দুই বোন নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় একসঙ্গে দুই বোন নিহত
বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার
বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো