অর্থমন্ত্রীর বাসায় গেলেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ইনাম আহমদ চৌধুরী

তুহিনুল হক তুহিন, সিলেট
২৯ নভেম্বর ২০১৮, ১৪:৩৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৫:৪৪

অর্থমন্ত্রীর বাসায় সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ইনাম চৌধুরী (ডানে)। বাঁ পাশে অর্থমন্ত্রীর ছোট ভাই, একই আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেন  (ছবি: সংগৃহীত) সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইনাম আহমদ একা নগরের ধোপাদিঘীরপাড়ে হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে তিনি দেখা করেন। এ সময় অর্থমন্ত্রী মুহিত তাকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করান। সেখানে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও অর্থমন্ত্রীর ছোট ভাই ড. একে আব্দুল মোমেনও। 

বুধবার (২৮ নভেম্বর) সিলেট-১ আসনের জন্য জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন ইনাম আহমদ চৌধুরী।

সূত্র জানায়, ইনাম আহমদ চৌধুরী অর্থমন্ত্রীর সঙ্গে সিলেটের রাজনৈতিক ঐতিহ্য নিয়ে প্রায় ৪৫ মিনিট আলাপ-আলোচনা করেন। একাদশ সংসদ নির্বাচন সিলেটে যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে আলোচনা করেন তারা। নির্বাচনকে কেন্দ্র করে সিলেটে কোনোভাবেই যেন রাজনৈতিক সম্প্রীতি না ভাঙে সেদিকে লক্ষ রেখে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান একে অন্যের প্রতি। এ সময় ইনাম আহমদ চৌধুরী সিলেট-১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে অর্থমন্ত্রীকে জানান। প্রার্থী হওয়ায় অর্থমন্ত্রী তাকে স্বাগত জানান। অর্থমন্ত্রীর বাসায় গেলেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ইনাম চৌধুরী (ছবি: সংগৃহীত)

বিষয়টি নিশ্চিত করে ইনাম আহমদ চৌধুরী বলেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আমার পছন্দের মানুষ। তার সঙ্গে শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মজীবনে কনিষ্ঠ হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। তাকে জানিয়েছি আমি এবার সিলেট-১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। তিনি শুনেই আমাকে স্বাগত জানান।’

অর্থমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন ও সিলেটের রাজনৈতিক ঐতিহ্য নিয়ে আমাদের কথা হয়েছে। এছাড়াও আমাদের কর্মজীবনের বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হয়।’

এ বিষয়ে কথা বলতে অর্থমন্ত্রীর ভাই ও সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনকে ফোন করে পাওয়া যায়নি।

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম