হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৯, ০২:০৮আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ০৭:১০

দুর্ঘটনা কবলিত অটোরিকশা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর এলাকায় ট্রেনের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে সোহাগ মিয়া (৭) ও একই গ্রামের কামাল মিয়ার ছেলে সামি মিয়া (৮)। তারা শায়েস্তাগঞ্জ ইসলামিয়া একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, রবিবার সকালে নছরতপুর থেকে তিন স্কুলছাত্রকে নিয়ে একটি সিএনজি অটোরিকশা ইসলামিয়া একাডেমিতে যাচ্ছিল। পথে মহাসড়কের পশ্চিম বড়চর এলাকায় হাইওয়ে পুলিশের টহল দেখে অটোচালক গাড়ি ঘুরিয়ে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল। এসময় সিলেটগামী সুরমা মেইল নামের লোকাল ট্রেন রেলক্রসিংয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহাগ মিয়া নিহত হয়। আহত হয় দুই জন। তাদেরকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ পরে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৮টার দিকে সামি মিয়া মারা যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, মৃত্যুর খবর শুনে গ্রামবাসী ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। দোষীদের শাস্তির আশ্বাস দিলে গ্রামবাসী বিক্ষোভ তুলে নেয়। তখন যান চলাচল স্বাভাবিক হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের