এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় আজ সাক্ষ্যগ্রহণ হয়নি

সিলেট প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২১, ১৯:০৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৯:৫১

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। রবিবার  (২৪ জানুয়ারি) এ মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়ে থাকলেও বাদীপক্ষের আইনজীবী আদালতে দাখিলকৃত ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক অভিযোগপত্রের শুনানি একই দিনে চলমান রাখতে আবেদন ( পিটিশন) দাখিল করেন। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এ আবেদন না মঞ্জুর করে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী বুধবার (২৭ জানুয়ারি) নতুন করে  তারিখ নির্ধারণ করেন।

রবিবার সকাল সাড়ে ১১টায় আসামিদের উপস্থিতিতে আদালত এই আদেশ দেন। আলোচিত এই ঘটনায় এদিন সাক্ষ্যগ্রহণের কথা ছিল। এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ৮ আসামিকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানায়,আজ এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণের কথা ছিল। তবে আলোচিত এই ঘটনায় শাহপরাণ থানা পুলিশ ৮ জনকে অভিযুক্ত করে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করে। এরমধ্যে একটি চাঁদাবাজি ও অন্যটি ধর্ষণের ঘটনায়। দুটি অভিযোগপত্রে আসামিরা একই। ধর্ষণ মামলার সব কার্যক্রম শুরু হলেও চাঁদাবাজির দাখিলকৃত অভিযোগপত্রের কার্যক্রম এখনও শুরু হয়নি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, এমসি কলেজের ঘটনায় আদালতে পৃথক দুটি অভিযোগপত্র ( চাঁদাবাজি ও ধর্ষণ) দাখিল করে পুলিশ। এই দুটি অভিযোগপত্রে আসামিরাও একই। একইদিন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দুটি অভিযোগপত্রের বিচার দ্রুত হওয়ার জন্য আমরা ধর্ষণ মামলার অভিযোগপত্রের সঙ্গে চাঁদাবাজি অভিযোগপত্রের কার্যক্রম একই আদালতে চলার জন্য পিটিশন দাখিল করলে আদালত তা না মঞ্জুর করেন। পিটিশন দাখিল করায় আদালতে আমরা সাক্ষী হাজির করিনি। আগামী তারিখে আমরা আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবো।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা 
ঢাকায় প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা 
শূন্য রানেই আউট সাদমান-তানজিদ-শান্ত, ম্যাকাই টেস্টে শুরুতেই চরম বিপর্যয়
শূন্য রানেই আউট সাদমান-তানজিদ-শান্ত, ম্যাকাই টেস্টে শুরুতেই চরম বিপর্যয়
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন শরীফুল
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন শরীফুল
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে