সাতছড়িতে উদ্ধার রকেট লাঞ্চারের ১৮টি গোলা নিষ্ক্রিয়

হবিগঞ্জ প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ২০:৪১আপডেট : ০৮ মার্চ ২০২১, ২০:৪১

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া রকেট লাঞ্চারের ১৮টি গোলা নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বিশেষ বোমা ডিস্পোজাল ইউনিট।

সোমবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আরিফ ইশতিয়াক গালিবের নেতৃত্বে ১১ সদস্যের বিশেষ বোমা ডিস্পোজাল ইউনিট সাতছড়ির গহীন অরণ্যে ১৮টি রকেট লাঞ্চারের গোলা নিষ্ক্রিয়করণ সম্পন্ন করে।

পরে সন্ধ্যা ৬টায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আরিফ ইশতিয়াক গালিব বোমা নিষ্ক্রিয় করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া রকেট লাঞ্চারের গোলা নিষ্ক্রিয় করতে সোমবার (৮ মার্চ) দুপুরে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরিফ ইশতিয়াক গালিবের নেতৃত্বে ১১ সদস্যের বিশেষ ওই ইউনিট সাতছড়িতে পৌঁছায়। পরে সেখানে তারা বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করেন।

গত মঙ্গলবার (২মার্চ) অজ্ঞাত সন্ত্রাসী দলের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুতের গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছিমটিবিল ও সাতছড়ি হতে সীমান্ত হতে এক কিলোমিটার অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টে ৫৫ ব্যাটালিয়ান হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরীর নেতৃত্বে বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানে মাটির নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো প্লাস্টিকের কাভারে রকেট লাঞ্চারের ১৮টি গোলা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩ মার্চ) সংবাদ সম্মেলন করে রকেট লাঞ্চারের গোলা উদ্ধার হওয়ার তথ্য নিশ্চিত করেন ৫৫ ব্যাটালিয়ানের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল সামীউন্নবী চৌধুরী।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাত সাড়ে ৭টায় সাতছড়ির ৭ দফার অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযান সমাপ্ত করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি