বিয়ের বাজারের জন্য ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

সিলেট প্রতিনিধি
১৫ জুন ২০২১, ২০:০৭আপডেট : ১৫ জুন ২০২১, ২০:৩৩
image

সিলেটের জালালাবাদে বিয়ের বাজারের কথা বলে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুন) রাতে নীলগাঁও পুঁটিকাটা ব্রিজে ঘটনাটি ঘটেছে উল্লেখ করে মঙ্গলবার (১৫ জুন) ওই তরুণী জালালাবাদ থানায় মামলা করেন।

গ্রেফতার দুই জন হলো, জালালাবাদ থানার ইসলামপুর মানসিনগর গ্রামের কাপ্তান মিয়ার ছেলে তাজউদ্দিন (২২) ও মানসিনগর গ্রামের রজন মিয়ার ছেলে এখলাছুর রহমান (২৭)। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্লাহ তাহের বলেন, মোবাইল ফোনে তাজউদ্দিনের সঙ্গে পরিচয় হয় তরুণীর। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিয়ের বাজার করবে বলে তরুণীকে বাড়ি থেকে বের হতে বলে তাজউদ্দিন। পরে নীলগাঁও পুঁটিকাটা ব্রিজে নিয়ে অটোরিকশার ভেতরে তরুণীকে ধর্ষণ করে। এরপর তাজউদ্দিনের সহযোগী এখলাছুর রহমান ও নলকট গ্রামের অটোরিকশাচালক ফুল মিয়াও তরুণীকে ধর্ষণ করে।

আশরাফ উল্লাহ তাহের বলেন, সেখান থেকে তরুণীকে নিয়ে অটোরিকশাযোগে সিলেট নগরীর দিকে আসতে থাকে তারা। এ সময় কান্না শুনে নীলগাঁওয়ের স্থানীয়রা অটোরিকশাটি আটকায়। তরুণীর কাছ থেকে ঘটনা শুনে তাজউদ্দিন ও এখলাছুরকে আটক করেন তারা। তবে অটোরিকশাচালক ফুল মিয়া পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্লাহ তাহের।

/এফআর/
সম্পর্কিত
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
সর্বশেষ খবর
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, নেওয়ার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন