শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

সিলেট প্রতিনিধি
১৩ জুলাই ২০২১, ১১:৪৬আপডেট : ১৩ জুলাই ২০২১, ১১:৪৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজ বিভাগের সিনিয়র কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী প্রক্টর অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিক্ষার্থী সুভীর দাস সুমন লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র।

সোমবার (১২ জুলাই) বিকালে সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল।

ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, ‘সিলেট নগরী থেকে টিউশনি করে ফেরার পথে সুমন আমার পথরোধ করে অসৌজন্যমূলক আচরণ করতে থাকে। একপর্যায়ে, বাসায় ফেরার জন্য আমি সিএনজিতে উঠলে সে জোর করে একই সিএনজিতে উঠে আমাকে যৌন হয়রানি করে। এ সময় আমি চিৎকার শুরু করি এবং সিএনজি ড্রাইভারকে বললে তিনি অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে প্রক্টর বরাবর আমি একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, ‘আমরা ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। অধিকতর তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে