খেলায় লাল কার্ড দেখানো নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ০০:২৪আপডেট : ২৫ জুলাই ২০২১, ০০:২৪

হবিগঞ্জের নবীগঞ্জে ফুটবল খেলায় লাল কার্ড দেখানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের গোজাখাইর গ্রামের ফুটবল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে গোজাখাইর গ্রামের ফুটবল মাঠে গোজাখাইর পশ্চিম হাটি ও লম্বা হাটির কিশোরদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এক খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। এ নিয়ে শুরু হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে রেফারি ও উভয় পক্ষের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের খেলোয়াড় ও স্থানীয় লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। 

আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সাদিকুল ইসলাম (১৯) ও তাজমুল আহমেদকে (২০) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু বলেন, ছোটদের ফুটবল খেলা নিয়ে বড়দের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় এখনও কোনও পক্ষ অভিযোগ দেয়নি।  অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। 

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের