নুডলস কিনতে গিয়ে নিখোঁজের ৫ দিন পর মিললো শিশুর লাশ

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ১৮:৩৬আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৮:৩৯

হবিগঞ্জের মাধবপুরে ঈদের দিন নুডলস কিনতে গিয়ে নিখোঁজ হয় তাহমিনা আক্তার লিজা (১০)। এর পাঁচ দিন পর রবিবার (২৫ জুলাই) দুপুরে ভারতীয় সীমান্ত এলাকা সংলগ্ন একটি জঙ্গল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের আইলাবই গ্রামের সাগর আলীর মেয়ে লিজা। ঈদের দিন সকালে দোকানে নুডলস কিনতে বের হয়। পরে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় লিজার মা সেলিনা আক্তার গত বৃহস্পতিবার মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

রবিবার দুপুরে স্থানীয় এক নারী জঙ্গলে লাকড়ি কুড়াতে গেলে অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সাগর আলীকে তালাক দিয়ে আইলাবই গ্রামের রুস্তম আলীর ছেলে মনসুর আলীকে বিয়ে করেন সেলিনা আক্তার। পরে মনসুর আলী সেলিনাকে তালাক দেন। এরপর সৌদি আরব যান সেলিনা। দেশে ফিরে মামার বাড়িতে মেয়েকে নিয়ে বসবাস শুরু করেন। 

সেলিনা আক্তার বলেন, মনসুর আলী তার কাছ থেকে অনেক টাকা-পয়সা নিয়ে আত্মসাৎ করেছেন। লিজাকে তিনিই হত্যা করতে পারেন বলে তার ধারণা। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শিশুটির মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি