সিলেটে করোনায় একদিনে রেকর্ড মৃত্যু

সিলেট প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ১৩:৫৮আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৪:০৬

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭১৫ জন।

বুধবার (৪ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত এসব রোগী মারা গেছেন। এর মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজনসহ সিলেট জেলারই মারা গেছেন ১৬ জন। এছাড়া সুনামগঞ্জে তিন ও হবিগঞ্জে একজন মারা গেছেন।

ভাইরাসটিতে সিলেটে এর আগে একদিনে এত মানুষের মৃত্যু হয়নি। সর্বশেষ গত ২৮ ও ৩০ জুলাই ১৭ জন করে মারা যান।

সবমিলিয়ে, সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৮ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৫৯৯, সুনামগঞ্জে ৫৫, মৌলভীবাজারে ৬১ ও হবিগঞ্জের ৩৫ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯১০টি নমুনা পরীক্ষায় ৭১৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে। শনাক্তের হার ৩৭.৪৩ শতাংশ। এ নিয়ে বিভাগটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৩০ জনে। সর্বোচ্চ ২৬ হাজার ৬৭৫ জন আক্রান্ত হয়েছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে পাঁচ হাজার দুই, মৌলভীবাজারে পাঁচ হাজার ৯৩৯ ও হবিগঞ্জে পাঁচ হাজার ১১৪ জন আক্রান্ত হয়েছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৩০৩ জন। তাদের নিয়ে বিভাগে মোট সুস্থের সংখ্যা ৩১ হাজার ৯৭৩ জন। বর্তমানে সিলেটজুড়ে ৪৬৭ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম