গ্যাসকূপ খনন হলেও শেষ হয়নি যন্ত্রাংশ মেরামতের কাজ

সিলেট প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ১৭:০০আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৭:০০

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের পশ্চিম আনন্দপুর গ্রামে গ্যাসকূপের খনন কাজ শেষ হলেও শেষ হয়নি যন্ত্রাংশ মেরামতের কাজ। সেই সঙ্গে এলোমেলো অবস্থায় ফেলে রাখা হয়েছে কোটি টাকার যন্ত্রাংশ। এখানে কর্মকর্তা-কর্মচারী কেউ নেই, শুধু আছেন চার-পাঁচ জন নিরাপত্তা কর্মী। সোমবার (৯ আগস্ট) বেলা ৩টার দিকে এমন চিত্র দেখা গেছে।

প্রায় সাড়ে তিন বছর চেষ্টা চালিয়ে ২৮তম এই গ্যাসক্ষেত্রের সন্ধান পায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। গত ১৫ জুন সকালে এখানে ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এ কোম্পানিটি।

দায়িত্বরত নিরাপত্তাকর্মী সুহেল আহমদ ও সেলিম মিয়া বলেন, ‘যতটুকু জানি কূপ খননের কাজ শেষ হয়েছে। এরপর যন্ত্রপাতি লাগানোর কাজ শুরু হওয়ায় কয়েকদিনের মধ্যে কাজ বন্ধ করা হয়। এরপর আর কাজ শুরু হয়নি। যন্ত্রপাতি দেখাশোনার পাশাপাশি কূপের নিরাপত্তার দায়িত্ব পালন করছি আমরা।’

জানা যায়, এখানে উত্তোলনযোগ্য ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আছে। সেখান থেকে গ্রিডে দৈনিক ১০ মিলিয়ন যুক্ত হবে। ১০ থেকে ১২ বছর এই গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

/এমএএ/
সম্পর্কিত
সংকটে আশার আলোগভীর কূপ খনন শুরু, মিলতে পারে বিপুল পরিমাণ গ্যাস
তিতাসের ২৮ নম্বর কূপ খনন শুরু, প্রতিদিন উত্তোলন হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি