ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১, গুলিবিদ্ধ ৫

সিলেট প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১২:৩০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৪

সিলেটের গোলাপগঞ্জে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন স্থানীয় পাঁচজন। রবিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—পশ্চিম দত্তরাইল গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২২), মানোয়ার হোসেন (২৪), একই এলাকার আতিব আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), বকু মিয়ার ছেলে আরমান আহমদ (৩০), মনন আহমদের ছেলে দুলাল আহমদ (২৭)। তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রবিবার রাত ৩টার দিকে বাড়ির গেট ভেঙে ৫-৬ জনের একটি ডাকাতদল স্থানীয় জ্ঞান সেনের বাড়িতে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে বেঁধে ফেলে তারা। জ্ঞান সেনের ছেলে দুলাল সেন বাঁধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে লুটপাট চালায়। ডাকাতরা ঘরে থাকা নগদ দুই লাখ টাকা, ক্যামেরা, এক হাজার কানাডিয়ান ডলার ও পাঁচ ভরি স্বর্ণ নিয়ে যায়।

ডাকাতি শেষে ভোরে পশ্চিম দত্তরাইল জামে মসজিদে আশ্রয় নেয় ডাকাতদল। এ সময় মসজিদের ইমাম বিষয়টি স্থানীয় গ্রামবাসীকে অবগত করেন। স্থানীয়রা চারপাশ থেকে ডাকাতদলকে ঘিরে ফেলে। ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। সবাই পালিয়ে গেলেও একজন গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যান।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান বলেন, ডাকাতদের একজন মারা গেছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও লুট করা কিছু মালামাল উদ্ধার হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সুন্দরবনের ‘সুমন বাহিনী’র ৭ দস্যুর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি