সাজিদুরের মৃত্যুর খবরে প্রাণ গেলো মেয়ে ও নাতনির

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:০২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:০৯

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের সাজিদুর রহমানের মৃত্যুর খবর শুনে তার মেয়ে ও নাতনির মৃত্যু হয়েছে। একইদিন একই পরিবারের তিন জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের ওই গ্রামে পরপর ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাজিদুর রহমানের (আরজু মিয়া)। পিতার মৃত্যুর সংবাদ শুনে একইদিন দুপুরে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান মেয়ে সুরাইয়া আক্তার। পরে মায়ের মৃত্যুর সংবাদ শুনে বিকাল ৪টার দিকে চুনারুঘাটের উত্তর বাজারের বাসায় মারা যান সুরাইয়া আক্তারের বড় মেয়ে সৈয়দা উলফাত।

মাগরিবের নামাজের পর তাদের তিন জনের জানাজা শ্রীকুটা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের আত্মার শান্তি কামনা করেন।

/এফআর/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম