কুমিল্লার ঘটনায় কাদের যোগসাজশ তা বের হবে: পরিবেশ মন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১১:৫৩আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১১:৫৩

সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্তে বের হয়ে আসবে। এ ঘটনায় অপরাধী যে ব্যক্তিই হোক, তাকে শাস্তির আওতায় আনা হবে। শুক্রবার (১৫ অক্টোবর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজারে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের জুড়ী-বড়লেখায় এরকম কোনও ঘটনার পুনরাবৃত্তি হয়নি। কোনও দিন হবে না। কারণ এখানকার হিন্দু-মুসলিম, আমরা ভাই ভাই হিসেবে বসবাস করি। আমরা আত্মার আত্মীয় হিসেবে একে অন্যের সঙ্গে মিলে চলি। আমাদের ঈদে আপনাদের পূজায় আমরা একাকার হই। আনন্দ উপভোগ করি।’

আলোচনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক অনুকূল চন্দ্র দাসের সভাপতিত্বে ও অকিল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, তালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদুৎ কান্তি দাস, ইউনিয়ন যুবলীগের সভাপতি আফতার আলী, পূজা উদযাপন পরিষদের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ দাস প্রমুখ।

এছাড়াও মন্ত্রী উপজেলার পানিশাইল, গুলুয়া ও ভাঘাডহর প্রতিমা বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করেন। 

/টিটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের