একরাতে তিন মন্দিরে চুরি, নিয়ে গেলো মূর্তি-আসবাবপত্র

হবিগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ২২:২৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২২:২৯

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একরাতে তিন মন্দিরের চুরির ঘটনা ঘটেছে। এতে তিনটি পিতলের মূর্তিসহ পূজা অর্চনার আসবাবপত্র নিয়ে গেছে চোরেরা। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোরে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের জৈন্তরী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জৈন্তরী গ্রামের নিহারেন্দু ঘোস্বামী নেপুর, প্রতিবেশী ইন্দু ভূষণ নান্টু ও মাখন লালের বাড়ির পারিবারিক পূজা অর্চনার মন্দিরে দুর্বৃত্তরা ভোরে কোনও একসময় তালা ভেঙে পিতলের তিনটি মূর্তিসহ পূজা অর্চনার আসবাবপত্র নিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এমন চাঞ্চল্যকর ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ প্রসঙ্গে নিহারেন্দু ঘোস্বামী নেপুর বলেন, ‘রাতে বাড়ির সবাই প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ি। ভোরে কোনও একসময় আমার ব্যক্তিগত পূজা অর্চনার মন্দিরের তালা ভেঙে তিনটি পিতলের মূর্তিসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল বলেন, ‘সংখ্যালঘুদের বাড়ি টার্গেট করে এলাকার কিছু কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়েছে। তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ করছি।’

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, ‘দুই বাড়ির ব্যক্তিগত মন্দির থেকে পূজা অর্চনার আসবাবপত্র ও অপর আরেকটি বাড়ির মন্দির থেকে তিনটি পিতলের মূর্তি চুরি হয়েছে। এ ঘটনায় আমরা তদন্ত করছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম