ভোর ৪টায় শাবি শিক্ষার্থীদের মাঝে ড. জাফর ইকবাল

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ জানুয়ারি ২০২২, ০৪:৪৯আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৫:৩৩

কনকনে শীত উপেক্ষা করে সড়ক পথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন ড. জাফর ইকবাল ও তার সহধর্মিনী ড. ইয়াসমিন হক। ভোর ৪টার দিকে জাফর ইকবাল ও ইয়াসমিন হক বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছান। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের রিসিভ করেন এবং ক্যাম্পাসের অভ্যন্তরে অনশনস্থলে নিয়ে যান। 

টানা সাতদিন ধরে অনশনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় ড. জাফর ইকবালকে। শিক্ষার্থীদের পাশে বসে তাদের দাবি শোনেন দুজনই।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন ড. জাফর ইকবাল

এর আগে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা থেকেই ড. জাফর ইকবালের ক্যাম্পাসে আসার খবর ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে নিজেদের মধ্যে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন।

উল্লেখ্য, শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগ দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে নিজ কলামে শিক্ষার্থীদের সামগ্রিক বিষয় নিয়ে মতামত জানান তিনি। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ও বিস্তারিত ঘটনা শোনেন। পরে অনশনরত শিক্ষার্থীদের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেন তারা।

ড. মুহম্মদ জাফর ইকবাল দীর্ঘদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। ২৫ বছরের শিক্ষকতা জীবন শেষে ২০১৯ সালে অবসরে যান তিনি।

গত ১৭ জানুয়ারি থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে একই স্থানে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী। বাসবভনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় ১৭ জানুয়ারি থেকেই কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

/এলকে//টিটি/
সম্পর্কিত
ছাত্রশক্তির এক নেতাকে সব পদ থেকে অব্যাহতি
বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
সর্বশেষ খবর
মরা নদীতে একজনকে বাঁচাতে গিয়ে একে একে মারা গেলো ৫ শিশু
মরা নদীতে একজনকে বাঁচাতে গিয়ে একে একে মারা গেলো ৫ শিশু
রংপুরে ৪ খুন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ কমিশনার
রংপুরে ৪ খুন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ কমিশনার
ছয় বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত প্রতিবেশী কারাগারে
ছয় বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত প্রতিবেশী কারাগারে
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকা শতাধিক, উদ্ধারে সেনাবাহিনী
নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকা শতাধিক, উদ্ধারে সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?