শাবিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ: তথ্য ও ভিডিও চায় তদন্ত কমিটি

সিলেট প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, ১৭:৩৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৭:৩৮

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান আন্দোলনের শুরুতে গত ১৬ জানুয়ারি পুলিশি হামলার শিকার হন শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী।

ঘটনার পরদিন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি সংঘর্ষের ঘটনার তথ্য ও ভিডিও চেয়ে বুধবার (২৬ জানুয়ারি) পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে।

পত্রিকায় তদন্ত কমিটির আহ্বায়ক শাবির স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার ‘গণবিজ্ঞপ্তি’ শীর্ষক এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাবিতে গত ১৬ জানুয়ারি সংঘটিত ঘটনার সুষ্ঠু ও যথাযথ তথ্য উদঘাটনের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক গঠিত তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রকৃত তথ্য ও প্রমাণাদি সংগ্রহের উদ্দেশ্যে, সকল মহলের সহযোগিতা কামনা করছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের তথ্য ও ভিডিও ক্লিপ আগামী ৭ কার্যদিবসের মধ্যে ডিন, ফিজিক্যাল সায়েন্সেসের অফিস কক্ষের সামনে রক্ষিত বক্সে জমা দেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে। বক্তব্য অথবা তথ্যসমূহ [email protected] ই-মেইলে পাঠানো যাবে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর বক্তব্য পিডিএফ করে বর্ণিত ই-মেইলে পাঠাতে হবে।

আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল ও লাঠিচার্জ, আহত শতাধিক 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রয়োজনে ডাকযোগেও বক্তব্য বা তথ্য শাবির স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন বরাবর পাঠানো যাবে। আগ্রহীরা শুনানিতে অংশগ্রহণ করতে চাইলে জানাতে পারবেন। তথ্য প্রদানকারীর নাম, ঠিকানা, পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

সংঘর্ষের ঘটনায় ১৭ জানুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অধ্যাপক রাশেদ তালুকদারকে আহবায় করে গঠিত কমিটিতে পাঁচ অনুষদের ডিন, প্রক্টর ও ছাত্রকল্যাণ উপদেষ্টাকে রাখা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী