দেনাদারের হামলায় পাওনাদারের বাবা নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২২, ২২:০৬আপডেট : ২৬ মার্চ ২০২২, ২২:০৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে রহমত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখ গ্রামের খেলু মিয়ার ছেলে লিংকনের কাছে কিছু টাকা পাওনা ছিলেন একই গ্রামের রহমত আলীর ছেলে রুবেল মিয়া। দীর্ঘদিন ধরে রুবেল ও লিংকনের মাঝে পাওনা টাকা নিয়ে দেনদরবার চলছিল। শনিবার দুপুরে পাওনা টাকা চাইতে গেলে তাদের মাঝে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রহমত আলীকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি পাওনাদার রুবেলের বাবা।

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম