মাহফিল আয়োজকদের বিরুদ্ধে তাহেরীর মামলা পিবিআই’কে তদন্তের নির্দেশ

সিলেট প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ২০:৫১ আপডেট : ৩১ মার্চ ২০২২, ২০:৫১

আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে সিলেট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আবুল কাসেম এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন তাহেরীর আইনজীবী অ্যাডভোকেট এটিএম ফয়েজ। তিনি জানান, দায়ের করা মামলায় চার জনকে সাক্ষী করা হয়েছে।

জানা যায়, গত (২৪ মার্চ) বালাগঞ্জের কয়েকজনসহ সিলেট, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার ১৫ জনের বিরুদ্ধে তাহেরী আদালতে মামলার আবেদন করেছিলেন। এর আগে মুফতি তাহেরীর বিরুদ্ধে অগ্রিম টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি মাহফিলে না আসার অভিযোগ করা হয়েছিল আয়োজকদের পক্ষ থেকে। এর পরিপ্রেক্ষিতে আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেন তিনি।  

মামলার ১৫ আসামি হলেন– সিলেটের বালাগঞ্জ পৈলনপুরের মইনুল ইসলাম, হাফিজ মুজিবুর রহমান, মসজিদের ইমাম ও খতিব ক্বারি জয়নাল আবেদীন, সিলেট অনলাইন টিভি নবীগঞ্জের রাজু আহমদ, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী নবীগঞ্জ সদরঘাটের শেখ শাহজাহান, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী হবিগঞ্জ লাখাই মুড়াকুড়ির আব্দুল কুদ্দুছ নুরী, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী তপু তরফদার, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী নিজাম আহমেদ আকরাম, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী নিজাম উদ্দিন সিদ্দীকি, এ কে মিডিয়া সিলেট, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী নবীগঞ্জের দেওপাড়া সাতাইল গ্রামের আব্দুল আলিমের ছেলে হাফিজ কামরুল ইসলাম জালালি, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া তুলাই শিমুল গ্রামের শেখ রাসেল, ফেসবুকে লাইভ ও শেয়ারকারী ব্রাহ্মণবাড়িয়ার চারগাছ গ্রামের আবদুল ফরহার ছেলে মোরশেদ শাহ, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার গুমগুমিয়া গ্রামের খালেদ আহমদের ছেলে এস এ শামিম ও টিটিভি।

গিয়াস উদ্দিন আত তাহেরী ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার চাপুইর গ্রামের মো. নাজিব উদ্দিন মোল্লার ছেলে। 

আরও খবর: সিলেটের সাইবার ট্রাইব্যুনালে তাহেরি

 

 

/এমএএ/
সম্পর্কিত
মাহফিলে চারটি কমলা বিক্রি হলো ৫০ হাজার টাকায়
নারী এমপিদের নিয়ে ‘কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল’, বিচার দাবি রুমিন ফারহানার
ময়মনসিংহে মিজানুর রহমান আজহারীর মাহফিল, ১৫ লাখ মানুষ সমাগমের আশা
সর্বশেষ খবর
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ