ফল কিনতে গিয়ে প্রাণ গেলো র‍্যাব সদস্যের

হবিগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ২৩:১০আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২৩:১০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হাসান (৩৫) নামে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাহিনীর আরেক সদস্য সাখাওয়াত হোসেন (২৮)। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার চৌধুরী পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান খুলনার খালিশপুর উপজেলার দক্ষিণ কাশিপুর গ্রামের বাসিন্দা। তারা দুই জনই র‍্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, র‍্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পে কর্মরত দুই সদস্য ফল কিনতে মোটরসাইকেলযোগে দোকানের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলার চৌধুরী পেট্রল পাম্পের কাছে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই জন গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে মাহমুদুল হাসানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সাখাওয়াত হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের