শিশুকে ৩ বছর আটকে রেখে নির্যাতনের অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২২, ০৯:৩২আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৯:৪৭

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীতে ১০ বছরের এক শিশুকে তিন বছর ধরে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শহরের মুসলিমবাগ এলাকার ‘পাখির বাসা’ নামক একটি বাসায় বাবা ও ছেলে মিলে এ নির্যাতন চালিয়ে আসছিল বলে অভিযোগ করেছে উদ্ধার হওয়া শিশুটি।  

শনিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের মুসলিমবাগ আবাসিক এলাকায় ওই বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

এর আগে, শুক্রবার রাতে শিশুটি নির্যাতন সহ্য না করতে পেরে পাশের বাসায় আশ্রয় নেয়। এ খবর পেয়ে শ্রীমঙ্গল পৌরসভার মেয়রের ভাতিজা রাজ ও ভাই শাহীন আহমেদ এবং ইসমাইল হোসেন নামে কয়েক যুবক শিশুটিকে উদ্ধারে উদ্যোগ নেন। তারা পুলিশকে খবর দিলে পুলিশ ও স্থানীয়দের সামনেই শিশুটি তার ওপর নির্যাতনের বর্ণনা দেয়। পরে পুলিশ শিশুটিকে নির্যাতনের অভিযোগে রনি শেখের ছেলে হাসানকে আটক করে।

নির্যাতনের শিকার শিশুটি নিজের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চম্পারাই চা বাগানে বলে জানিয়েছে। সে তার বাবার নাম বলতে পারেনি। বাদল নামে এক ব্যক্তিকে সে বাবা বলে ডাকে।   

শিশুটি গণমাধ্যমকর্মীকে জানায়, ছোটবেলায় তার বাবা মারা যায়। সেই থেকে বাদলকে সে বাবা বলে জানে। প্রায় তিন বছর আগে বাদল শ্রীমঙ্গলের ওই বাসায় কাজের জন্য তাকে রেখে যায়। এরপর আর কেউ শিশুটির খবর নেয়নি। ফোনেও খোঁজ নেয়নি কেউ। আর এই তিন বছর রনি শেখ ও তার ছেলে হাসান যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করে শিশুটি। 

শিশুটির অভিযোগ, ‌‘পা টিপে দেওয়ার কথা বলে বিবস্ত্র করে নির্যাতন করতো। বাধা দিলে লাথি দিয়ে ফেলে দিত। রনি শেখের স্ত্রী রোশনা বেগমও লাঠি দিয়ে মারধর করতো।’ এ সময় শিশুটি কাঁদতে কাঁদতে জামার অংশ খুলে পিঠে বিভিন্ন ক্ষত দেখায় স্থানীয়দের।

স্থানীয়রা জানান, অন্য দিনের মতো শুক্রবার রাতেও রনি শেখ ও তার পরিবারের লোকজন শিশুটির ওপর নির্যাতন চালায়। পরিধানের জামাও ছিড়ে ফেলে। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে শিশুটি বাসার দেয়াল টপকে পাশের আব্দুল বাসিত নামের একজনের বাড়িতে আশ্রয় নেন। আব্দুল বাসিত ঘটনা শুনে তাকে রাতে আশ্রয় দেন এবং শনিবার সকালে স্থানীয়দের বিষয়টি জানান।

স্থানীয় আব্দুর রব জানান, প্রায়ই ওই বাসা থেকে কান্নার শব্দ শোনা যেতো। ১৫ দিন আগে মেয়েটি তার বাসায় এসে নির্যাতনের কথাও জানিয়েছে। পরে রনি শেখ বুঝিয়ে মেয়েটিকে আবার তার বাসায় নিয়ে যান।

জানতে চাইলে রনি শেখ নির্যাতনের ঘটনা অস্বীকার করে বলেন, মেয়েটির মানসিক সমস্যা রয়েছে। মেয়েটি প্রায়ই এরকম মিথ্যা কথা বলে।

শ্রীমঙ্গল থানার এসআই তীতংকর বলেন, রনি শেখের ছেলে অভিযুক্ত হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

/টিটি/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে পিটিয়ে থানায় সোপর্দ
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান