টিপ নিয়ে বিতর্কিত মন্তব্য, এবার পুলিশ কর্মকর্তা লিয়াকত ক্লোজড

সিলেট প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ০১:৫৬আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ২১:১৪

টিপ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় এবার সিলেট জেলা পুলিশের কোর্ট পরিদর্শক লিয়াকত আলীকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তের জন্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন তিন সদস্যের কমিটি গঠন করেছেন।

সোমবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তাকে ক্লোজড করে এ আদেশ দেন পুলিশ সুপার। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

তদন্ত কমিটির প্রধান সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান বলেন, পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন পুলিশ সুপার। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, টিপ পরা নিয়ে ফেসবুকে লিয়াকত আলী লিখেছিলেন, "টিপ নিয়ে নারীকে হয়রানি। ফালতু ভাবনা : (১৮+) টিপ নিয়ে নারীকে হয়রানি করার প্রতিবাদে অনেক পুরুষ নিজেরাই কপালে টিপ লাগাইয়া প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমি ভবিষ্যৎ ভাবনায় শঙ্কিত। বিভিন্ন শহরে অনেক নারী যেসব খোলামেলা পোশাক পরে চলাফেরা করেন তার মধ্যে অনেকেরই ব্রায়ের ওপর দিকে প্রায় অর্ধেক আন-কভার থাকে। পাতলা কাপড়ের কারণে বাকি অর্ধেকও দৃশ্যমান থাকে। এখন যদি কোনও পুরুষ এইভাবে ব্রা পরার কারণে কোনও নারীকে হয়রানি করে তবে কি তখনও আজকে কপালে টিপ লাগানো প্রতিবাদকারী পুরুষগণ একইভাবে ব্রা পরে প্রতিবাদ করবেন?"

আরও পড়ুন:
টিপকাণ্ডে সিলেট পুলিশ কর্মকর্তার বেফাঁস মন্তব্যে তোলপাড়

/এএম/এমএস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী