নিরাপদ স্থানে পৌঁছা হলো না, বজ্রাঘাতে প্রাণ গেলো ধান কাটার ২ শ্রমিকের

সুনামগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২২, ২৩:৪৭আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২৩:৪৭

সুনামগঞ্জের দিরাই উপজেলার দাভাঙ্গা হাওরে বজ্রাঘাতে ধান কাটার দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন ধীতপুর গ্রামের তেজেন্দ্র দাসের ছেলে রবীন্দ্র দাস (৬০) ও কৃষ্ণ হরি দাসের ছেলে টিপু দাস (২৩)। 

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের পাশে দাভাঙ্গা হাওরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামের পাশে দাভাঙ্গা হাওরে দিনভর ধান কাটায় ব্যস্ত ছিলেন আট থেকে ১০ শ্রমিক। সন্ধ্যার দিকে হঠাৎ আকাশে কালো মেঘ দেখতে পান তারা। এ সময় সবাই হাওর থেকে নিরাপদ স্থানের দিকে দৌড়াচ্ছিলেন। তবে নিরাপদ স্থানে পৌঁছার আগে বজ্রাঘাতে ধান কাটার দুই শ্রমিক আহত হন। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রাঘাতে ধান কাটার দুই শ্রমিক নিহত হয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী