বাসচাপায় পুলিশ সদস্য নিহত: চালক গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ মে ২০২২, ১৮:২১আপডেট : ০৯ মে ২০২২, ১৮:২১

মৌলভীবাজার সদর উপজেলায় বাসচাপায় রাকিব আলী (২৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় চালক রহিম উদ্দিনকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৮ মে) বিকালে সদর ময়মনসিংহ সদর উপজেলার রহমতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রহিম উদ্দিনকে রাতে মৌলভীবাজারে নিয়ে আসা হয়েছে। 

সোমবার (৯ মে) বিকালে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান, ‘তাকে আদালতে তোলা হয়নি, তবে অফিসিয়াল কাজ চলছে।’

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

রবিবার (৮ মে) ভোরে মৌলভীবাজারের শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে জালালাবাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন পুলিশ সদস্যকে চাপা দেয়। এতে রাকিব আলী নামে এক পুলিশ সদস্য নিহত হন। আহত অপর দুই জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পুলিশ সদস্যের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়।

মৌলভীবাজার শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। এ ঘটনায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৫ ও ১০৫ ধারা মৌলভীবাজার মডেল থানায় মামলা করেছে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম