সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি হাজারও মানুষ

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০২২, ১৩:৩৮আপডেট : ১৭ মে ২০২২, ১৩:৩৮

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সদর দোয়ারাবাজার, ছাতক ও বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারও মানুষ। সুনামগঞ্জ শহরের বড়পাড়া, তেঘরিয়া, ওয়েজখালী মল্লিকপুর ও নবীনগরসহ নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ও ছাতকে ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নিচু এলাকার সড়কগুলো ডুবে যাওয়ায়  যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। 

পানিবন্দি হয়ে পড়েছেন হাজারও মানুষ

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ছাতক গৌবিন্দগঞ্জ ও আমেরতল সড়কে পানি উঠে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জের সুরমা, চেলা যাদুকাটা, চলতি, খাসিয়ামারা ও বৌলাইসহ সব নদীর পানি দ্রুত বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ও ছাতকে ১৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে ১০২ ও ভারতের চেরাপুঞ্জিতে ৩৬৯ মিলিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত কমলে পরিস্থিতির উন্নতি হতে পারে।

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার পানিবন্দি মানুষের জন্য ১০ মেট্রিকটন চাল ও শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী