বাদাম তুলতে গিয়ে বজ্রাঘাতে ৩ কিশোর-কিশোরীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০২২, ১৪:৪৯আপডেট : ১৯ মে ২০২২, ১৪:৫০

সুনামগঞ্জের তাহিরপুরে সুন্দর পাহাড়ি গ্রামে ক্ষেত থেকে বাদাম তোলার সময় বজ্রাঘাতে তিন কিশোরী-কিশোরীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন।বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে।  

মৃতরা হলো– তাওহিদা (১১), রিপা (১২) ও আমিরুল (১১)।

স্থানীয়রা জানান, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ি গ্রামে সকাল থেকে ১৫ থেকে ২০ জন লোক চিনাবাদাম তোলার কাজ করছিল। দুপুরের দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারেনি। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে তারা ক্ষেতেই মারা যায়। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ‘ক্ষেত থেকে বাদাম তোলার সময় বজ্রাঘাতে ওই তিন জন মারা যায় এবং ১০ জন আহত হন।’ তার ব্যক্তিগত তহবিল থেকে মৃতদের পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা ও আহতদের চিকিৎসার খরচ দেবেন বলে জানান তিনি।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবীর বলেন, ‘মৃতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি