ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা

সিলেট প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৯:০৪আপডেট : ২৩ মে ২০২২, ১৯:০৮

সিলেটের গোলাপগঞ্জে ১৪ বছরের এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাওলানা ফয়েজ উদ্দিন (৫০) নামে এক মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ভুক্তভোগীকে একই হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ভুক্তভোগীর চাচাতো ভাই গোলাপগঞ্জ থানায় সোমবার (২৩ মে) একটি মামলা করেছেন। মামলার পর পুলিশ আটক ফয়েজ উদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে। অভিযুক্ত গোলাপগঞ্জ পৌর এলাকার মুহাম্মাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালকের দায়িত্বে রয়েছে। রবিবার রাতে স্থানীয়রা মাদ্রাসা থেকে ফয়েজ উদ্দিনকে আটক করে পিটুনি দেওয়ার পর পুলিশের কাছে হস্তান্তর করেন।

অভিযোগ রয়েছে, মাদ্রাসার এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণ করেছে এই শিক্ষক। এর আগে মার্চে ধর্ষণ করে। ভয়ভীতি দেখিয়ে শনিবার ফের ধর্ষণের চেষ্টা চালালে ওই শিক্ষার্থী বাড়ি পালিয়ে যায়। বিষয়টি পরিবারকে জানালে তারা এলাকাবাসীকে বিষয়টি জানায়। স্থানীয়রা উত্তেজিত হয়ে ওই শিক্ষককে মাদ্রাসা থেকে ধরে এনে গণপিটুনি দিয়ে পুলিশে দেন। পরে পুলিশ তাকে আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর চাচাতো ভাই বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় মাদ্রাসা শিক্ষক ফয়েজ উদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি