ফুঁসে উঠেছে কুশিয়ারা, ডুবেছে হবিগঞ্জের নিম্নাঞ্চল 

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ জুন ২০২২, ০৬:১৫আপডেট : ১৮ জুন ২০২২, ০৬:১৫

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে হবিগঞ্জে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ অবস্থায় নদী তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেকোনও সময় পানিতে তলিয়ে যেতে পারে সাধারণ মানুষের ভিটেমাটি। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত কুশিয়ারা নদী ঘেঁষা বিবিয়ানা ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হতে পারে। 

ইতোমধ্যে কুশিয়ারা নদীঘেঁষা জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর, পশ্চিম মাধবপুর ও গালিমপুর বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ওই সব এলাকার বাড়িঘরে পানি উঠেছে। 

জানা গেছে, টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে কুশিয়ারাসহ অন্যান্য নদ-নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে কুশিয়ারার তীরবর্তী দীঘলবাক ইউনিয়নের রাধাপুর, ফাদুল্লাহ, পাহাড়পুর,পারকুল, দুর্গাপুরসহ বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যেকোনও সময় কুশিয়ারার পানি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করতে পারে। 

 এদিকে বৃষ্টিতে হবিগঞ্জ শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের পুরান মু‌ন্সেফী, বা‌ণিজ্যিক এ‌লাকা, চিড়াকা‌ন্দি, আহসানিয়া মিশন, নজির সুপার মার্কেট এলাকায় বৃ‌ষ্টি‌তে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক। অনেক বাসাবাড়িতেও প্রবেশ করেছে পানি। পানি ভেঙে শহরের প্রধান সড়ক দিয়ে চলাচল করছে যানবাহন। শহরের নজির সুপার মার্কেট এলাকায় নৌকা দিয়ে যাতায়াত করতে দেখা গেছে স্থানীয়দের।

টানা বৃষ্টি ও কুশিয়ারা নদীর পানি বাড়ায় আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের উত্তর রসুলপুর এবং কামালপুর চরহাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশ ও আসা যাওয়ার সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। এখন স্কুলগুলোতে নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য হাওরে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

 মাধবপুর গ্রামের সাইফুল ইসলাম বলেন- বাড়িঘরে-পানি উঠেছে। দ্রুতই পানি বাড়ছে। আবার বৃষ্টিপাতও অব্যাহত রয়েছে। 

দীঘলবাক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আকুল মিয়া বলেন, কুশিয়ারা নদীর পানি বেড়ে মাধবপুর, পশ্চিম মাধবপুর, গালিমপুর, গ্রামে পানি প্রবেশ করেছে। অনেকের ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন বলেন, 'টানা বৃষ্টি ও উজানের ঢলে কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে। বর্তমানে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রাতেই কুশিয়ারা নদীর পানি বিপসীমা অতিক্রম করতে পারে বলে জানান তিনি। 

 নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, ‘আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কুশিয়ারা নদীর নবীগঞ্জ অংশে পানি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় কাছাকাছি রয়েছে, ক্রমাগত কুশিয়ারার পানি বাড়ছে, যেকোনও সময় লোকালয়ে পানি প্রবেশ করতে পারে।’

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, সব উপজেলার ইউএনওদের সঙ্গে মিটিং করেছি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। অন্যান্য বিষয়ে আগাম প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

লোকালয়ে পানি প্রবেশ করলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি