বাংলাদেশির ভোটার আইডি কার্ডে জন্মস্থান ভেনেজুয়েলা

মৌলভীবাজার প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ১৮:৫১আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৮:৫১

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে দিয়ে আরও বড় বিপত্তিতে পড়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পৌর শহরের শিউলি বেগম। তার সংশোধিত এনআইডিতে সব তথ্য ঠিক থাকলেও জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে হয়ে গেছে ভেনেজুয়েলা।

শিউলি বেগম বলেন, ‘সব ডকুমেন্ট দিয়ে আবেদন করেছিলাম। সংশোধনের মেসেজ পেয়ে ২৯ জুলাই (শুক্রবার) এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমি ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছি। এখন কী করবো বুঝতে পারছি না।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগীর দাবি করেন, দুই মাস আগে এনআইডি সংশোধনের আবেদন করেন উপজেলা নির্বাচন অফিসে। এরপর অনেকদিন ঘুরতে হয়েছে। নানা হয়রানির শিকার হয়ে অবশেষে আবেদন মঞ্জুরের মেসেজ পেয়ে শুক্রবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন, তিনিও ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন।

এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে। তবে কী কারণে তথ্য বিভ্রাট হচ্ছে, আমি নিজেই জানি না।’

/এফআর/
সম্পর্কিত
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
এনআইডি নিয়ে ‘অনিয়ম’ ঠেকাতে যে উদ্যোগ নিলো ইসি
এনআইডি ডাটাবেজে এসএসসি সনদ সংযুক্তির নির্দেশ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী