অন্যান্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, ১৬:০৩আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৬:৫২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে, সুখে আছে।’

তিনি বলেন, ‌‘সারাবিশ্বে মন্দার ভাব আসছে। অন্যান্য দেশের তুলনা করলে আমরা তো সুখে আছি, বেহেশতে আছি বলতে হবে।’  

শুক্রবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে—একটি পক্ষ এমন প্যানিক ছড়ানোর চেষ্টা করছে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। বাংলাদেশ অনেক ভালো আছে। তবে আমরা এই মুহূর্তে চ্যালেঞ্জে আছি। বৈশ্বিক মন্দার কারণে আমরাও কিছুটা সংকটে। কিন্তু আমাদের রিজার্ভ যথেষ্ট আছে। আগামীর সংকট বিবেচনায় আমরা কিছুটা সাশ্রয়ী হওয়ার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থ পাচার হয় তাদের কাছে তথ্য চাওয়া হলে সেসব দেশ তথ্য দিতে চায় না, এটা তাদের মজ্জাগত সমস্যা।’

নতুন করে সুইস ব্যাংকের কাছে অর্থ পাচারকারীদের তথ্য চাওয়া হবে কিনা—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ৬৭ জনের নাম উল্লেখ করে অনেক আগে চিঠি দিয়ে অর্থের তথ্য চাওয়া হয়েছিল। তারা শুধু একজনের তথ্য দিয়েছিল। আরও কয়েকবার তথ্য চাওয়া হলেও সে দেশের রাষ্ট্রদূত বলেছেন তথ্য চাওয়া হয়নি। এই রাষ্ট্রদূত নতুন দায়িত্ব পেয়েছেন, তাই অনেক কিছু জানেন না।’

সুইজারল্যান্ড ‘বাংলাদেশের বন্ধু দেশ’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী তাদের তথ্য বিভ্রাট না ঘটানোর আহ্বান জানান। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, বিমান মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান