প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতার ছেলে গ্রেফতার

সিলেট প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ০২:০৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:১৮

জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে ভিডিও ছাড়ায় আব্দুল ওয়াহিদ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) জকিগঞ্জের সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের ইজ্জাদুর রহমানের ছেলে এবং ইজ্জাদুর বিএনপির ৪ নং ওয়ার্ড কমিটির সহ-সভাপতি।

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ভিডিও করার ঘটনায় অভিযুক্ত আব্দুল ওয়াহিদকে জকিগঞ্জের সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ভিডিও ধারণকারীকেও শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

জানা যায়, আব্দুল ওয়াহিদ জকিগঞ্জ বাজারের একটি জ্বালানি তেলের দোকানের সামনে গিয়ে মোটরসাইকেলে বসে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর কথাবর্তার ভিডিও করে নিজের ফেসবুকে আপলোড করেন। ভিডিওটি দুই দিনে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

/আইএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
আদম তমিজীর আত্মহত্যার হুমকি, ফিরে গেলো র‌্যাব
প্রধানমন্ত্রী ও জয়কে নিয়ে কটূক্তি, ৪ প্রবাসীর বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী