দোষ স্বীকার করলেন ঝুমন দাশ, পাঠানো হলো কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১৬:৪৯আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৬:৪৯

ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় গ্রেফতার সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ের ঝুমন দাশকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ আগস্ট) ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার কারণে শাল্লা থানা পুলিশ থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বুধবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে দুপুর আড়াইটায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সুনামগঞ্জ কোর্ট ইন্সপেক্টর বোরহান উদ্দিন জানান, ঝুমনকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল ইসলামের আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন করা হয়। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঝুমনের মা নিভা রানী দাস জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কয়েকজন পুলিশ এসে বলেন, ঝুমনকে পাশের নোয়াগাঁও বাজারে যাওয়ার জন্য। ওখানে গেলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। থানায় তাকে সারাদিনই জিজ্ঞাসাবাদ করা হয়।

শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঝুমন নিজের ফেসবুক আইডিতে ধর্ম বিষয়ে ‘ভন্ডামি-ইতরামি’ শব্দ উল্লেখ করে পোস্ট দেয়। ওই পোস্টের কারণে এলাকায় তিন দিন পুলিশ মোতায়েন ছিল। মঙ্গলবার তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হকের সমালোচনা করায় গত বছরের ১৬ মার্চ গ্রেফতার হন ঝুমন দাশ। সাড়ে ছয় মাসের অধিক জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন। ২০২১ সালের ১৭ মার্চ সনাতন ধর্মাবলম্বীদের এই গ্রামে তাণ্ডব চালান মামুনুল হকের অনুসারীরা।

/এফআর/
সম্পর্কিত
ডিজিটাল আইন পুনর্বিবেচনার দাবিমত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তা এখনও ঝুঁকিপূর্ণ 
ডেটা ফাঁস: ডিজিটাল নিরাপত্তার অদৃশ্য সংকট ও আমাদের দায়বদ্ধতা
‘ডিজিটাল সিকিউরিটির নামে কোনও সাংবাদিককে জেলে পাঠানো হবে না’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম