‘মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না’

সিলেট প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২২, ২০:১৮ আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০১:২০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। মিয়ানমারের লোক আমাদের দেশে যেন আর আসতে না পারে সে জন্য বিজিবিকে সতর্ক করা হয়েছে। মিয়ানমারে আবারও সংঘাত হচ্ছে ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। অত্যাচারিত হয়ে হয়তো আমাদের দেশের দিকে আসতে শুরু করবে তারা। এজন্য আমরা সতর্ক রয়েছি। আমাদের বর্ডারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি।’

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে চা শ্রমিকদের ভার্চুয়াল মতবিনিময় উপলক্ষে সিলেটের লাক্কাতুরা বাগানে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আগের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বলেছি, তোমাদের মর্টারশেল আমাদের এখানে এসে পড়েছে। তারা আমাদের বলেছিল, এটা ভুল করে এসেছে। তিনি তার সরকারের সঙ্গে এই নিয়ে আলাপ করবেন এবং এমন দুর্ঘটনা আগামীতে যাতে না ঘটে বিষয়টি দেখবেন।’

তিনি বলেন, ‘আজকে যে বোমাগুলো বাংলাদেশে এসেছে সেগুলো জঙ্গল এলাকায় পড়েছে বলে আমরা শুনেছি। ফলে সেগুলো বিস্ফোরণ হয়নি। বিস্ফোরণ না হওয়ায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। এরপরও আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তের রেজু আমতলী বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১-এর মাঝামাঝি স্থানে মিয়ানমার সীমান্তের ওপারে সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার টহল দেয়। সে সময় তাদের যুদ্ধবিমান থেকে প্রায় ৮-১০টি গোলা ছোড়া হয়। যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বাংলাদেশের অভ্যন্তরে পড়ে। 

এর আগে গত রবিবার (২৮ আগস্ট) বিকাল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়েছিল।

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
মিয়ানমারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তরুণদের, ‘বিক্রি’ হচ্ছে সেনাবাহিনীতে
শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই কী করেন, লড়ছেন মিয়ানমারের বিরুদ্ধেও
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর
ব্রাজিলে কোচিং লাইসেন্স কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ম্যারাডোনার সাবেক সহকারী 
ব্রাজিলে কোচিং লাইসেন্স কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ম্যারাডোনার সাবেক সহকারী 
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে কবে যাচ্ছে?
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে কবে যাচ্ছে?
নেপোলিয়নের গোপন চিঠির রহস্যভেদ করলো এআই, ২০০ বছর পর কী জানা গেলো?
নেপোলিয়নের গোপন চিঠির রহস্যভেদ করলো এআই, ২০০ বছর পর কী জানা গেলো?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?