নবীগঞ্জ পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

হবিগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৫

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর ও নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ নবীগঞ্জ পৌর শাখা ও নবীগঞ্জ সরকারি কলেজ শাখার মেয়াদ উর্ত্তীণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন বলেন, ‌‘দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর ছাত্রলীগের কার্যক্রম নিষ্ক্রিয়, সভাপতি ইউপি সদস্য এবং সাধারণ সম্পাদক ব্যাংকে চাকরি করছেন, অপরদিকে নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল প্রায় ৮-১০ বছর আগে। দুটি কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি-সম্পাদক পদে আগ্রহীদের জীবন বৃত্তান্ত (সিভি) আহ্বান করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সিভি জমা দিতে হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী