ধর্ষণ ও নবজাতক হত্যার অভিযোগে মেম্বার গ্রেফতার

সিলেট প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ১৮:৫১আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৮:৫১

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নারীকে ধর্ষণ ও তার নবজাতক সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ফখরুল ইসলাম নামে ওই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে জৈন্তাপুর থানা পুলিশ। 

গ্রেফতার ফখরুল ইসলাম নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। ধর্ষণ ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারীর ভাই। শনিবার (১ অক্টােবর) দুপুরে ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ফখরুল মেম্বারের বিরুদ্ধে ধর্ষণ ও নবজাতক হত্যার মামলা হয়েছে। তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এছাড়া নবজাতকের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ফখরুলের সঙ্গে আরও কয়েকজন হত্যায় জড়িত বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তাদেরও মামলার আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় গত বছর মুজিববর্ষের উপহারের ঘর পান এক নারী। ওই নারীর স্বামী মারা গেছেন ১০ বছর আগে। ইউপি সদস্য ফখরুল ওই নারীকে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হন। শুক্রবার সকালে এক নবজাতকের জন্ম দেন। এরপর নবজাতককে গলা টিপে হত্যা করেন ফখরুল। পরে নবজাতককে মাটিচাপা দেওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলেন। ঘটনাটি জানাজানি হলে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মাটিচাপা দেওয়া নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই নারী পুলিশকে জানান, ইউপি সদস্য ফখরুল তাকে ধর্ষণ করেছেন। এতে অন্তঃসত্ত্বা হয়ে নবজাতকের জন্ম হয়। পরে তাকে হত্যা করেন ফখরুল।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান