‘বিএনপি সহিংসতা করলে শক্তি দিয়ে প্রতিহত করবো’

হবিগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ১৮:১৫আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৮:১৫

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‌‘বিএনপি জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাই তারা সহিংসতার পথ বেচে নিয়েছে। জনসম্পৃক্ততা হারিয়ে বিদেশিদের কাছে ধরনা দিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি-জামায়াত।’

তিনি বলেন, ‘বিভাগীয় সমাবেশের নামে বিএনপি দেশে সহিংসতার চেষ্টা এবং জানমালের ক্ষতিসাধন করলে তাদের শক্তি দিয়ে প্রতিহত করবো আমরা। এজন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের জালাল স্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘২০১৪ সালে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে জানমালের ক্ষতি করেছে। পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মেরেছে। এখন আবারও ষড়যন্ত্র শুরু করেছে। কাজেই তাদের প্রতিহত করতে হবে।’

জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি আবু জাহির।  

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী শাহনওয়াজ মিলাদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী