মৌলভীবাজারে রেললাইনে গাছ পড়ে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ০২:৩০আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০২:৩০

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ে আখাউড়া-সিলেট রেলপথে গাছ পড়ে চার ঘণ্টা সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে রেলপথে এ ঘটনা ঘটে। এরপর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ ছিল।

বন বিভাগ ও রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রেললাইনে গাছ পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগ, রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা। চার ঘণ্টার চেষ্টায় রেললাইনে পড়া গাছ কেটে রাত সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে হঠাৎ লাউয়াছড়া বনের একটি গাছ ভেঙে রেললাইনে পড়ে। এতে সিলেটগামী দুটি আন্তনগর ট্রেন আটকা পড়ে।

ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় খবর আসে লাউয়াছড়ার ভেতরে রেললাইনের ওপর গাছ পড়েছে। বিষয়টি শ্রীমঙ্গলস্থ রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়। লাইনে গাছ পড়ায় চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলস্টেশনে সন্ধ্যা ৬টায় ও ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর কালনী এক্সপ্রেস সন্ধ্যা সাড়ে ৭টায় সাতগাঁও রেলস্টেশনে আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা। খবর পেয়ে বন বিভাগ, কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও রেলওয়ের কর্মীরা গাছ কেটে লাইন পরিষ্কার করলে রাত সাড়ে ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, লাউয়াছড়ায় অনেক পুরনো গাছ আছে। মাটি সরে সেগুলো মাঝেমধ্যে পড়ে যায়। তবে আজ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টানা বৃষ্টিতে গাছের গোড়ার মাটি সরে পড়ে গেছে। খবর পেয়ে আমরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সরানোর কাজ শুরু করি। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

/এলকে/এএম/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি