দুইবারের ‍উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথের প্রথম মেয়র  

সিলেট প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ২২:১৯আপডেট : ০২ নভেম্বর ২০২২, ২২:১৯

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান। বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি নিকটম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদকে পাঁচ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান জগ প্রতীকে আট হাজার ৪৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ পেয়েছেন তিন হাজার ২৬৩ ভোট। 

আওয়ামী লীগ নেতা মুহিব বিশ্বনাথ উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর নির্বাচনে অংশ নেন। 

নির্বাচনে তিন হাজার ৭০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) মুমিন খান মুন্না এবং তিন হাজার ১৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি জালাল উদ্দিন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, মেয়র পদে মুহিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এছাড়া পৌর নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছন সাবিনা ইয়াসমিন (চশমা), ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে রাসনা বেগম (আনারস) এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন লাকী বেগম (আনারস)। কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন সাবেক মেম্বার রাজুক মিয়া রাজ্জাক (উঠপাখি)। এছাড়া ২ নম্বর ওয়ার্ডে সাবেক মেম্বার ফজর আলী (স্ক্রু ড্রাইভার), ৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সুমন (উটপাখি), ৪ নম্বর ওয়ার্ডে মুহিবুর রহমান বাচ্চু (পাঞ্জাবি), ৫ নম্বর ওয়ার্ডে সাবেক মেম্বার রফিক হাসান (উটপাখি), ৬ নম্বর ওয়ার্ডে বারাম উদ্দিন (ডালিম), ৭ নম্বর ওয়ার্ডে সাবেক মেম্বর জহুর আলী (পাঞ্জাবি), ৯ নম্বর ওয়ার্ডে সাবেক মেম্বার শামীম আহমদ (পানির বোতল) জয় পেয়েছেন। ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত হওয়ায় ওই ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে