‘২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ’

মৌলভীবাজার প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৩, ১৮:০২আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৮:০২

মহান মুক্তিযুদ্ধের আদর্শের এই সরকার ডিজিটাল দেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বাধীনতার পক্ষের এই সরকারের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শুক্রবার (২০ জানুয়ারি) মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ব্যক্তি উদ্যোগে উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক,  উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া প্রমুখ।

এর আগে বড়লেখা উপজেলার তালিমপুর ইউপির বাংলাবাজার সুজিত মেম্বারের দোকানের সামনে থেকে পশ্চিম দ্বিতীয়ারদেহী বিকাশ দাসের বাড়ি পর্যন্ত, উত্তর শাহবাজপুর ইউপির পাল্লারথর চা বাগানের ১ নম্বর গেটের পাকা রাস্তা (উত্তর দিক) থেকে কুমারশাইল পান পুঞ্জির জেস খাসিয়ার বাড়ি পর্যন্ত, সুজানগর ইউপির সোনাপুর নিশারঞ্জনের বাড়ির সামনের উত্তর পাশ থেকে পশ্চিম দিকে সোনাপুর কামরুল বক্সের বাড়ির শেষ সীমানা পর্যন্ত এবং নিজবাহাদুরপুর ইউপির চান্দগ্রাম আরএইচডি-মাইগ্রাম পাকা রাস্তা থেকে মাইজগ্রাম তজমুল আলীর জমি পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ডকরণ (এইচবিবি) কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। 

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের