পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মানবপাচারের মামলা

সিলেট প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, ২১:৫৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২১:৫৭

সিলেটে ডাকাত সন্দেহে গণপিটুনির ঘটনায় আহত পুলিশ সদস্যসহ ছয় জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মানবপাচার আইনে সিলেট কোতোয়ালি থানার এসআই শামীম আহমদ বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে মামলাটি করেন। এরপর মামলায় পাঁচ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলার আসামিরা হলেন- সিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকার রাবেয়া বেগম (৩১), তার ছেলে মুন্না আহমেদ (১৮), ওসমানীনগর উপজেলার কাশিকাপন গ্রামের মাসুদ আহমদ তালুকদার, জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট গ্রামের সুলতানা বেগম (২৪) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বেপারিবাড়ি গ্রামের প্রিয়ামনি (১৮)। একই মামলায় শিল্প পুলিশ সদস্য বেলাল হোসেন সাগরকে (২৯) আসামি করা হয়েছে। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়ে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হুদা বলেন, পুলিশ সদস্যসহ ছয় জনের নামে মানবপাচার আইনে মামলা করা হয়। তাদের মধ্যে পাঁচ জনকে আদালতে পাঠানো হয়েছে। অপরজন পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, স্থানীয়রা প্রথমে ডাকাত সন্দেহে চার যুবককে আটক করে গণপিটুনি দিলেও পুলিশ উপস্থিত হওয়ার আগেই কয়েকজন পালিয়ে গিয়েছিল। পরে একজনকে উদ্ধার করা হয় এবং ওই বাসা থেকে পাঁচ জনকে আটক করা হয়েছিল। পুলিশ সদস্যসহ অন্যরা বাসাতে অসামাজিক কাজের জন্য গিয়েছিল।

জানা যায়, গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে সিলেট নগরের মিরাবাজার আগপাড়া মৌসুমি আবাসিক এলাকার প্রবাসী দুদু মিয়ার বাড়িতে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২/৩ জন নারী ও দুই যুবককে আটক করেছিল পুলিশ। এর আগে ওই এলাকায় ডাকাত দলের হানা দেওয়ার খবর পেয়ে গিয়েছিল পুলিশ। পুলিশ উপস্থিত হওয়ার আগেই চার যুবককে ধরে ডাকাত সন্দেহে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছিল।  তবে পুলিশ উপস্থিত হওয়ার আগেই অন্যরা পালিয়ে গেলেও এক যুবক আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন ওই ব্যক্তি সিলেট অঞ্চলের শিল্প পুলিশের সদস্য বেলাল হোসেন।

/এফআর/
সম্পর্কিত
ইতালির কথা বলে লিবিয়ায় বিক্রি, নির্যাতন চালিয়ে ৬৩ লাখ টাকা আদায়
পাঁচ বছর ও ২৮ দিন বয়সী সন্তানকে পৌনে তিন লাখ টাকায় বিক্রি করলেন বাবা
মানবপাচারের অভিযোগ: বাংলাদেশি ট্রাভেল এজেন্সিকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি